দারুল আহনাফ

দারুল আহনাফ
দারুল আহনাফ: অসত্যের বিরুদ্ধে

জাফর ইকবালের ইংরেজি জ্ঞান

 জাফর ইকবাল স্যারের ইংরেজি জ্ঞান • দুই লাইনে পাঁচ ভুল


দুই লাইন বলেছি; কারণ লাইনগুলো অনেক ছোট। সোজা করলে দুই লাইনও হবে না।


তিনি একটি ‘ইংলা’ কবিতা রচনা করেছেন। ‘ইংলা’ বলতে আমি ‘ইংরেজি ভাষায়; কিন্তু বাংলা অক্ষরে’ লেখা হয়েছে- এমনটা বুঝিয়েছি। কারণ বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লিখলে বাংলিশ বলে (যুক্তিটা সিরিয়াসলি না)। যাই হোক, তাঁর কবিতাটি হচ্ছে-


সুং, সিং এ সং সেং সাং 

সুং স্যাং এ সং 

সিইং সং স্যাং এ সং 

সোং স্যাং এ সং


ইংরেজি করলে এমন হয়


Soong, sing a song ‘seng’ sung

Soong sang a song

Seeing Soong sang a song

‘Soang’ sang a song


এই ‘ইংলা’ কবিতার অনুবাদ:


(ওহে) সুং, সেং যে গানটা গেয়েছে, সেটা গাও

(অতঃপর) সুং গানটি গাইলো

সুংকে একটা গান গাইতে দেখে

সোং(ও) একটা গান গাইলো 


[অনুবাদটা আমার আগে বিশিষ্ট লেখক শামসুল আরেফিন শক্তি সাহেব করেছেন]


এবার পর্যালোচনায় আসা যাক:


১. মূলত সুং, সেং ও সোং তিনটি মেয়ের নাম। যদিও হুবুহু এমন নামে কোনো মেয়ে আছে কিনা জানা নেই; না থাকার সম্ভাবনাই ৯৯.৯৯%। বরং নামগুলো এমন হতে পারে- স্যুং, স্যেং ও স্যোং। কারণ, সাধারণত ইংরেজি কোনো লেটারের পর O বা U থাকলে বাংলায় অধিকাংশ ক্ষেত্রে য-ফলার ব্যবহার হয়ে থাকে। যেমন: Sorry বাংলায় লিখতে গেলে স্যরি লেখা হয়। আরো, যেমন: স্যুট, ইন্স্যুরেন্স ইত্যাদি। 


যাই হোক, এটাকে আমি সম্পূর্ণ ভুল বলতে চাচ্ছি না; বরং সামগ্রিকভাবে সঠিক ধরে নেওয়া যায়। তাছাড়া নামের ক্ষেত্রে কোনো কায়দা কানুন চলে না। 


২. ‘এ’ নাকি ‘আ’? 


সুং, সিং এ সং সেং সাং। অর্থাৎ আমাদের কথা হচ্ছে A song এর ‘এ’ নিয়ে। তিনি লিখেছেন, এ সং; অথচ শুদ্ধ হবে ‘আ সং’। ইংরেজি উচ্চারণ সম্পর্কে যার সামান্যও ধারণা আছে সেও জানে ইংরেজি বাক্যের মধ্যে A (আর্টিকেল) আসলে এর উচ্চারণ ‘আ’ হয় ‘এ’ নয়। যেমন: I am a student এর বাংলা উচ্চারণ হবে- আই অ্যাম আ স্টুডেন্ট (আই অ্যাম এ স্টুডেন্ট নয়)। আর যদি A আর্টিকেলটি বাক্যের শুরুতে আসে তখন ‘অ্যা’ উচ্চারণও করা যায় তবে ‘এ’ কখনো নয়। আর যেহেতু A আর্টিকেলটি এখানে বাক্যের মধ্যে; সেহেতু ‘অ্যা’ হওয়ারও কোনো চান্স নেই। বরং ‘আ সং’-ই হবে।


এভাবে প্রত্যেক লাইনেই তিনি একই ভুল (৪ বার) করেছেন। 


৩. ‘এ সং’ নাকি ‘দা সং’


কবিতার প্রথম  ও দ্বিতীয় লাইনে তিনি ‘এ সং’ লিখেছেন। অথচ শুদ্ধ হবে ‘দা সং’ (The song)।  


কারণ, প্রথম লাইনের অর্থ হচ্ছে ‘ওহে সুং, সেং যে গানটি গেয়েছে তা গাও।


এই বাক্যটিকে ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় 'Soong, sing the song that Seng sung' (সুং, সিং দা সং দ্যাট সেং সাং)। তো এ বাক্যটি আবার কবিতার জন্য সংক্ষিপ্ত করলে এমন হবে ‘Soong, sing the song seng sung' (সুং, সিং দা সং সেং সাং)। 


আশা করি কোন জ্ঞানী ব্যক্তি এ ব্যাপারে আমার সাথে দ্বিমত পোষন করবেন না। তবুও আমি ইংরেজি গ্রামার অনুযায়ী ব্যাখ্যা করে দিচ্ছি।


ইংরেজি গ্ৰামার অনুযায়ী ব্যাখ্যা


A একটি আর্টিকেল। এটিকে ইন্ডিফিনিট আর্টিকেল (Indefinite Article) বলা হয়। আর বাংলায় বলতে গেলে- অনির্দিষ্টতাসূচক অব্যয়। অর্থাৎ A আর্টিকেলটি ব্যবহার হয় অনির্দিষ্টতা বোঝানোর জন্য। আর The আর্টিকেলটি ব্যবহার হয় নির্দিষ্টতা বুঝানোর জন্য; The (দা/দ্যা-কে) 'Definite Article' (নির্দিষ্টতাসূচক অব্যয়) বলে। 


কিন্তু এখানে ‘সেং এর গাওয়া গান’ বলে গানটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ যে গানটি সেং গেয়েছে সে গানটি গাও। অতএব, গ্ৰামার অনুযায়ীই এখানে The song (দা/দ্যা সং) ব্যবহার হবে; কখনোই A song (অনির্দিষ্টতাসূচক আর্টিকেল) ব্যবহৃত হবে না। কারণ, A ব্যবহার হয় অনির্দিষ্টতার জন্য অথচ কবিতার গানটি নির্দিষ্ট। আর The ব্যবহার হয় নির্দিষ্টতার জন্য আর কবিতার গানটিও নির্দিষ্ট। আর দ্বিতীয় লাইনেও ‘দা সং’ হবে কারণ দ্বিতীয় লাইনের গানটিও নির্দিষ্ট। অর্থাৎ সেং এর গাওয়া গানটিই সুং গেয়েছে।


সুতরাং, পুরো লাইনটি এভাবে হবে ‘সুং, সিং দা সং সেং সাং - সুং স্যাং দা সং’


✍️

লুবাব হাসান সাফওয়ান

কোন মন্তব্য নেই

mattjeacock থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.